ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শাপলা একটি জাতীয় প্রতীক হওয়ায় এর মর্যাদা রক্ষার্থে নির্বাচন কমিশন আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিল, এবারও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।’


তিনি আরও জানান, জাতীয় প্রতীক হিসেবে শাপলার সম্মান রক্ষায় আইনগত বাধ্যবাধকতা রয়েছে।


এদিকে, নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক যুক্ত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রতীকের সংখ্যা ১০০-এর বেশি করার উদ্যোগ নিয়েছে কমিশন। বর্তমানে তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি।


সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তারা পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ উল্লেখ করেছে। নির্বাচন কমিশনের সূত্র জানায়, প্রতীকের তালিকা সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য।

ads
ads
ads

Our Facebook Page

↑